সবুজের যত্নে সুখপাড়ার পানচাষি
পৌষ মাস বাদে বছরের ১১ মাসই সতেজ পান সংগ্রহ করা যায় পানের বরজ থেকে। উপযুক্ত পরিচর্যা পেলে একটি পানগাছ ১০ থেকে ১২ বছর বাঁচে। পাটখড়ির ছাউনি আর বছরে দুবার ‘পাইট বাঁধা’র (বাঁশের ফালি দিয়ে গাছ বাঁধা) মধ্য দিয়ে চলে বরজের নিবিড় যত্ন। সপ্তাহে এক দিন পান তুলে তা বাজারজাত করেন চাষিরা। খরচ বাদে প্রতি বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা আয় হয়। যশোরের অভয়নগর উপজেলার সুখপাড়া এলাকার পানের বরজ ও চাষিদের কর্মমুখর জীবনের গল্প নিয়ে এই ছবির আয়োজন।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮