গরমের মধ্যে বেড়েছে লোডশেডিং, বিক্রি বেড়েছে রিচার্জেবল ফ্যানের
মাঝ বৈশাখে এসে গরম এখন তীব্র, তার মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী। গরমে স্বস্তির খোঁজে চাহিদা বেড়েছে রিচার্জেবল বৈদ্যুতিক পাখার। কারণ, বিদ্যুৎ না থাকলেও এই পাখা হাওয়া দেয়। চট্টগ্রাম নগরের পাইকারি বৈদ্যুতিক পণ্যের অন্যতম কেন্দ্র রাইফেল ক্লাব মার্কেটে এখন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে, আর এর কারণ রিচার্জেবল বৈদ্যুতিক পাখা। চাহিদামতো পাখার জন্য দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮