রাজধানীতে অনেক বাসের দশাই জরাজীর্ণ

রাজধানীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন বাস। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে বাসের ওপর নির্ভরশীল। কিন্তু নগরের সড়কে চলাচলকারী অনেক বাসের দশাই জরাজীর্ণ। কোথাও জানালার কাচ ভাঙা, কোথাও ফেটে যাওয়া সামনের উইন্ডশিল্ড, আবার অনেক বাসে নেই কার্যকর ব্যাকলাইট বা নির্দেশক বাতি। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কিছু বাস থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া, যা বায়ুদূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

১ / ৮
বাসটির পেছনের সতর্কতামূলক বাতি নষ্ট থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
২ / ৮
জানালার ভাঙা কাচ। একটু এদিক–সেদিক হলে হাত কাটতে পারে যাত্রীর
৩ / ৮
ফেটে যাওয়া উইন্ডশিল্ড নিয়েই সড়কে চলছে একটি বাস
৪ / ৮
বাসের সামনের কাচ ভেঙে–ফেটে চৌচির। বাসের বডিতে ধরেছে মরিচা
৫ / ৮
রাজধানীর ব্যস্ত সড়কে ফিটনেসবিহীন বাস
৬ / ৮
জরাজীর্ণ অবস্থার মধ্যেও প্রতিদিন হাজারো যাত্রী বহন করছে বাসটি
Suvra Kanti Das
৭ / ৮
ঘন কালো ধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণ করছে একটি গণপরিবহন
৮ / ৮
খুলে পড়ছে বাসের বাম্পার। তার দিয়ে কোনো রকমে বেঁধে রাখা হয়েছে