নৌকার হাট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। প্রতিবছর বর্ষা শুরুর আগে থেকে নৌকার হাট বসে এখানে। বর্ষায় নৌকা হয়ে ওঠে হাওরপারের প্রধান বাহন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। বিভিন্ন এলাকার মানুষ সালুটিকর বাজার থেকে নৌকা কিনে নিয়ে যান। সপ্তাহে শনি ও মঙ্গলবার এই নৌকার হাট বসে।

১ / ১১
নৌকা নিয়ে হাটে আসছেন এক ব্যক্তি।
২ / ১১
বিক্রির জন্য সাজিয়ে রাখা আছে নৌকা।
৩ / ১১
নৌকার পাশে দাঁড়িয়ে চলে দরদাম।
৪ / ১১
নতুন নৌকা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছেন এক বিক্রেতা।
৫ / ১১
নতুন নৌকার সঙ্গে পুরোনো নৌকাও রাখা হয়েছে।
৬ / ১১
হাটে নৌকা নিয়ে আসছে এক কিশোর।
৭ / ১১
হাটের পাশ দিয়ে নৌকা নিয়ে মাছ শিকারে বেরিয়েছেন এক ব্যক্তি।
৮ / ১১
ক্রেতা-বিক্রেতারা ভিড় করেছেন এই নৌকার হাটে।
৯ / ১১
নৌকা কিনে ফিরছেন এক ব্যক্তি।
১০ / ১১
নতুন নৌকা কিনে বাবার সঙ্গে বাড়িতে ফিরছে এক শিশু।
১১ / ১১
কেনার পর গন্তব্যে নেওয়া হচ্ছে নৌকা।