উৎকণ্ঠায় ভিড় ফিলিং স্টেশনে

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, সাম্প্রতিক দিনগুলোতে ফিলিং স্টেশনগুলোতে মানুষের ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে তেল সরবরাহ নিয়ে উৎকণ্ঠার কারণে গাড়িচালকরা আগেভাগেই গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। এর ফলে সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। অনেক চালক তাদের গাড়িতে তেল ভরতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনগুলোও অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে। তবু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে এবং সাময়িক সমস্যা সমাধানের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অস্থির করে তুলেছে জ্বালানি তেলের বিশ্ববাজার। উচ্চ দামে জ্বালানি তেল কিনতে হচ্ছে সরকারকে। সাশ্রয়ের জন্য দিনে কেনার সীমাও দেওয়া হয়েছে বেঁধে। উৎকণ্ঠার মধ্যে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জমছে গাড়ি ও মোটরসাইকেলের সারি। অপেক্ষার এই মিছিলে ক্ষোভ যেমন আছে, তেমনি রয়েছে চাহিদামতো তেল না পাওয়ার অসন্তোষও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। দীর্ঘ লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেলচালকদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনের চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ১২
জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেলচালকেরা। বীর উত্তম জিয়াউর রহমান সড়ক।
২ / ১২
তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি। ছবিটি রাজধানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়ক থেকে তোলা।
৩ / ১২
রেশনিং করে দেওয়া হচ্ছে জ্বালানি। সর্বোচ্চ ২০০ টাকার তেল নিতে পারছেন মোটরসাইকেলচালকেরা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় এলাকা।
৪ / ১২
জ্বালানিসংকটের শঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে ভিড়। পরিস্থিতি সামাল দিতে কর্মীদের পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদেরও। ইন্টারকন্টিনেন্টাল মোড়।
৫ / ১২
জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। নীলক্ষেত মোড়।
৬ / ১২
তেল নেই। তাই দড়িতে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকার পূর্বাচল ট্রেডার্সে দেখা গেল এমন চিত্র।
৭ / ১২
ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় চালকেরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়।
৮ / ১২
দীর্ঘক্ষণ অপেক্ষার পর লাইনের সিরিয়াল মানা নিয়ে চালকদের মধ্যে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। ইন্টারকন্টিনেন্টাল মোড়।
৯ / ১২
তেল না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন এখন বন্ধ। পশ্চিম কাফরুলের রোকেয়া সরণির সোবহান ফিলিং স্টেশন।
১০ / ১২
তেল নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। তেল না থাকায় বন্ধ রোকেয়া সরণির তালতলা এলাকার হাসান ফিলিং স্টেশন।
১১ / ১২
ফিলিং স্টেশনের সামনে তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ লাইন। আসাদ গেট এলাকা।
১২ / ১২
তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অভিভাবকের সঙ্গে মোটরসাইকেলে বসে অপেক্ষা করছে ছোট্ট শিশুটিও। ইন্টারকন্টিনেন্টাল মোড়।