লাল কাপড়ে বাঁধা ‘হালখাতার গল্প’
লাল কাপড়ে বাঁধাই করা একটি খাতা দেখলেই অনেকের মনে পড়ে যায় ‘বাকির খাতা শূন্য থাক’—এই পরিচিত পঙ্ক্তি। এটি শুধু হিসাবের খাতা নয়, এটি ব্যবসায়ীদের দীর্ঘদিনের ঐতিহ্য, সম্পর্ক ও বিশ্বাসের প্রতীক। এই খাতার নাম ‘হালখাতা’। বাংলা বছরের প্রথম দিনে পুরোনো বছরের শেষে জমা, খরচ ও বাকির হিসাব শেষ করে নতুন খাতায় হিসাব তোলা হয়। কম্পিউটারের যুগ হলেও এখনো এদিন দেনাদারদের নিমন্ত্রণ করে দোকানে বসিয়ে মিষ্টিতে আপ্যায়িত করার রেওয়াজ আছে ব্যবসায়ীদের। সেই ঐতিহ্যের প্রধান উপকরণ এই খাতা, বৈশাখের আগে যা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা। আকার ও মান অনুসারে প্রতিটি খাতা বিক্রি হয় ১০০ থেকে ১ হাজার টাকা দামে।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯