জাপান গার্ডেন সিটিতে আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত জাপান গার্ডেন সিটিতে প্রথম আলোর আয়োজনে আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহযোগিতা করেছে সেনসোডাইন। জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের জন্য দিনব্যাপী ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, চকলেটদৌড়, বিস্কুটদৌড়, মার্বেলদৌড়, বালিশ খেলা, সার্কাস, রোবট শো, বায়োস্কোপ, জাদুসহ মনোমুগ্ধকর সব আয়োজন। এখানকার বাসিন্দাদের জন্য এ আনন্দমেলায় ছিল বিনা মূল্যে দাঁত ও মাড়ির সুস্থতা যাচাইয়ের সুযোগ। নির্মাতা প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেডের একটি প্রকল্পের আওতায় এ সিটি গড়ে উঠেছে ১০ একর জায়গায়। ভেতরে বর্তমানে ১ হাজার ৬১৯টি পরিবারের বসবাস।

১ / ৮
আনন্দমেলাকে ঘিরে জাপান গার্ডেন সিটিতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ
২ / ৮
চামচের ওপর মার্বেল রেখে শিশুদের দৌড়
৩ / ৮
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশুরা
৪ / ৮
রোবটের নাচের মুদ্রার সঙ্গে তাল মেলায় শিশু-কিশোরেরা
৫ / ৮
নিজের চোখে বায়োস্কোপ দেখার সুযোগ মেলে শিশুদের
৬ / ৮
আয়োজনে ছিল সেনসোডাইনের ডেন্টাল চেকআপ
৭ / ৮
নির্দিষ্ট কুপনের মাধ্যমে ছিল বিস্কুট, আইসক্রিম ও নুডলস খাওয়ার ব্যবস্থা
৮ / ৮
আনন্দমেলায় বালিশ খেলায় অভিভাবকেরা