তরমুজের আড়তে ব্যস্ততা

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে তরমুজের বড় আড়ত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় বরিশালের বিভিন্ন এলাকা থেকে সরাসরি ট্রাকযোগে এখানে তরমুজ আনা হয়। আনা হয় নৌপথেও। পরে আড়ত থেকে কুমিল্লার বিভিন্ন এলাকা ও আশপাশের খুচরা ব্যবসায়ীরা তরমুজ কিনে নিয়ে যান। পয়লা বৈশাখ সামনে রেখে কেনাবেচা ও ব্যস্ততা বেড়েছে আড়তে। ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৬
তরমুজ আড়তে নামানো হচ্ছে
২ / ৬
ক্রেতাদের জন্য আড়তে তরমুজ সাজিয়ে রাখা হয়েছে
৩ / ৬
তরমুজ নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা
৪ / ৬
গাড়ি থামিয়ে তরমুজ কিনে সেখানে বসেই খাচ্ছেন তাঁরা
৫ / ৬
কুমিল্লার বিভিন্ন এলাকা ও আশপাশের খুচরা ব্যবসায়ীরা এখান থেকে তরমুজ কিনে নিয়ে যান
৬ / ৬
আড়ত থেকে কেনা তরমুজ পিকআপে তোলা হচ্ছে