বিশ্ব পর্যটন দিবসে বাংলাদেশ ফেস্টিভ্যাল

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর প্রতিষ্ঠান এবং এসএমই ফাউন্ডেশন অংশ নিয়েছে এতে। উৎসবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের কাছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
উৎসবে বিভিন্ন স্টল ঘুরে দেখছে দর্শনার্থীরা।
২ / ১০
নারিকেলের খোলের তৈরি বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে একটি স্টলে।
৩ / ১০
প্রদর্শনীতে রাখা বিভিন্ন পণ্য ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
৪ / ১০
মসলিন তৈরির কাজ করছেন এক নারী।
৫ / ১০
আংটির ভেতর দিয়ে টেনে বের করা হয়েছে মসলিন শাড়ি।
৬ / ১০
মসলিনের শাড়ি বুনছেন এক কর্মী।
৭ / ১০
প্রদর্শনীতে রয়েছে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্য।
৮ / ১০
এক নজরে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’–এর আয়োজন।
৯ / ১০
বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের কাছে।
১০ / ১০
উৎসবে ফিরে এসেছে ঐতিহ্যবাহী বায়োস্কোপ।