পোস্তায় চামড়া কেনাবেচার ব্যস্ততা
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পোস্তা চামড়ার আড়তে জমে উঠেছে কোরবানির পশুর চামড়া কেনাবেচা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচা চামড়া আড়তে এনে বাছাই, লবণ দিয়ে সংরক্ষণ ও ট্রাকে করে পরিবহনের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। কেউ চামড়া নামাচ্ছেন, কেউ গুনে গুনে স্তূপ করছেন, আবার কেউ লবণ মেখে দীর্ঘ সময় সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। আড়তের সরু গলি ও গুদামজুড়ে চলছে দিনরাত কর্মচাঞ্চল্য। চামড়ার দাম, সংরক্ষণ ব্যবস্থা ও বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও চলছে আলোচনা। কোরবানির ঈদ ঘিরে দেশের অন্যতম বড় এই চামড়ার বাজারে তৈরি হয়েছে কর্মব্যস্ত এক ভিন্ন পরিবেশ।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০