গ্রামের পথে হেমন্তের সকাল

হেমন্তের সকালে গ্রামের মেঠোপথ ধরে সাইকেলে চড়ে মাঠে ছুটছেন কৃষকেরা। কেউ হেঁটে, কেউ সাইকেলে—দিনের কাজ শুরু করতে তাঁদের গন্তব্য ফসলের মাঠ। বগুড়ার শাজাহানপুর উপজেলার জৈন্তিবাড়ী গ্রামের হেমন্তের সকালজুড়ে কৃষকদের কর্মব্যস্ততার দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
আঁকাবাঁকা মেঠোপথ ধরে সাইকেলে কৃষি উপকরণ নিয়ে মাঠে যাচ্ছেন এক কৃষক
২ / ১০
গ্রামের মেঠোপথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন তিনি
৩ / ১০
হেমন্তের সকালে মেঠোপথ ধরে হেঁটে মাঠের দিকে যাচ্ছেন এই কৃষক
৪ / ১০
সকালে গ্রামের পথ ধরে চলাচল করছেন কৃষকেরা
৫ / ১০
ফসলের মাঠে কাজে ব্যস্ত তাঁরা
৬ / ১০
সাইকেলে চড়ে মেঠোপথ ধরে মাঠের দিকে ছুটছেন এক কৃষক
৭ / ১০
সকালের কাজে যোগ দিতে গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছেন তিনি
৮ / ১০
গ্রামের মেঠোপথে সাইকেলই মূল বাহন
৯ / ১০
মাঠের পাশে রাখা আছে কৃষকের সাইকেল
১০ / ১০
শ্যালো মেশিনের ঘরে সাইকেল রেখে মাঠে কাজে ব্যস্ত এক কৃষক