নবান্নের ধান ঘরে তোলার ব্যস্ততা

অগ্রহায়ণে নবান্নের ধান ঘরে উঠছে কৃষকের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমন ধান কাটা আর মাড়াইয়ের মধ্য দিয়ে সময় পার করছেন কৃষকেরা। ব্যস্ততা বেড়েছে পরিবারের সদস্যদেরও। নতুন ধানে কৃষকের পরিবারে বইছে আনন্দের জোয়ার। এ বছর রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। নবান্নের আমন ধান কাটা ও মাড়াই নিয়ে চট্টগ্রাম ও ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ছবির গল্প

১ / ১০
কুয়াশা ভেদ করে ধান নিয়ে আসছেন কৃষকেরা।
২ / ১০
পাকা ধানের আঁটি বাড়ি নিয়ে আসা হচ্ছে।
৩ / ১০
নিচু জমিতে জমে থাকা পানি থেকে ধান কাটা হচ্ছে।
৪ / ১০
বোঝাই করা ধান থরে থরে সাজানো হচ্ছে।
৫ / ১০
বস্তায় ভরা হচ্ছে ধান।
৬ / ১০
সকালে ভাত খাচ্ছেন কৃষকেরা।
৭ / ১০
তাফালে নতুন ধান সেদ্ধ করছেন দুই গৃহবধূ।
৮ / ১০
ধান মাপা হচ্ছে।
৯ / ১০
ধান রাখার ডোল বানাচ্ছেন এক কৃষক।
১০ / ১০
ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করতে যাচ্ছেন নারীরা।