ঈদযাত্রা: প্রবল বৃষ্টিও তাঁদের আটকাতে পারেনি

কয়েক দিনের টানা ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রোববার বিকেলে ঢাকার বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। এর আগে দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে এবং একপর্যায়ে কালো মেঘে ঢেকে যায়। তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে এ বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এই বৃষ্টির মধ্যেই বাড়ির পথ ধরতে ছুটেছেন ঈদে ঘরমুখী মানুষ। রেলস্টেশন থেকে শুরু করে লঞ্চ টার্মিনাল—সবখানেই দেখা যায় বাড়ির পথে থাকা মানুষের ঢল। ছবির গল্পে দেখে নেওয়া যাক বৃষ্টি আর ঈদযাত্রার কিছু মুহূর্ত।

১ / ৯
প্রচণ্ড গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঝুম বৃষ্টির মধ্যেই রেললাইন ধরে স্টেশনের দিকে যাচ্ছেন ঈদে ঘরমুখী মানুষ। টঙ্গী রেলওয়ে স্টেশন, ঢাকা, ২৪ মে
ছবি: সাজিদ হোসেন।
২ / ৯
ট্রেনের ভেতর তিলধারণের জায়গা নেই। তাই ঝুম বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ির পথে ছুটছেন শত শত মানুষ। টঙ্গী রেলওয়ে স্টেশন, ঢাকা, ২৪ মে
ছবি: সাজিদ হোসেন।
৩ / ৯
বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় প্লাস্টিক মুড়িয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ির পথ ধরেছেন এই তরুণেরা। টঙ্গী রেলওয়ে স্টেশন, ঢাকা, ২৪ মে
ছবি: সাজিদ হোসেন।
৪ / ৯
কোলের শিশুকে নিয়ে বাড়ির পথে এক দম্পতি। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৪ মে
ছবি: দীপু মালাকার।
৫ / ৯
সদরঘাটে তখন মুষলধারে বৃষ্টি। পন্টুনের পিচ্ছিল পথ আর বৃষ্টি উপেক্ষা করেই লঞ্চের দিকে ছুটছেন এক নারী। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৪ মে
ছবি: দীপু মালাকার।
৬ / ৯
প্রবল বৃষ্টির মধ্যে সন্তানদের নিয়ে দ্রুত লঞ্চের দিকে ছুটছেন এক মা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৪ মে
ছবি: দীপু মালাকার।
৭ / ৯
ছুটিতে প্রিয় পোষা বিড়ালটিকেও সঙ্গী করেছেন এই তরুণ। বিড়ালটিকে কোলে নিয়ে লঞ্চের দিকে যাচ্ছেন তিনি। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৪ মে
ছবি: দীপু মালাকার।
৮ / ৯
সামান্য বৃষ্টিতেই রাজধানীর নিউমার্কেট ও হকার্স মার্কেট এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পানি মাড়িয়েই চলাচল করেন ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন। নিউমার্কেট এলাকা, ঢাকা, ২৪ মে
ছবি: মীর হোসেন।
৯ / ৯
বিকেলের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। জমা পানির মধ্যেই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এক চালক। ধানমন্ডি হকার্স মার্কেট এলাকা, ঢাকা, ২৪ মে।
ছবি: মীর হোসেন।