এসএসসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অনেকেই আগেভাগে কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছে। আবার কেউ কেউ দেরি করে ফেলে। সন্তানের পরীক্ষার জন্য অভিভাবকদের উদ্বিগ্ন দেখা যায়। সারা দেশের বিভিন্ন এলাকায় এসএসসি পরীক্ষার আজ সকালের চিত্র।

১ / ১২
পরীক্ষা শুরুর ঘণ্টা বেজেছে। আসতে দেরি হওয়ায় দৌড়ে পরীক্ষার হলে যাচ্ছে এক শিক্ষার্থী। বিএম স্কুল, বরিশাল
ছবি: সাইয়ান
২ / ১২
কেন্দ্রের সামনে বসে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে এক শিক্ষার্থী। রংপুর জিলা স্কুল, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
পরীক্ষা শুরুর তখন অনেক সময় বাকি। কেন্দ্রের সামনে সহপাঠীরা। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
পরীক্ষাকেন্দ্রে এসে আসনের অবস্থান দেখে নিচ্ছে শিক্ষার্থীরা। বাড্ডা হাইস্কুল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৫ / ১২
পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। বগুড়া জিলা স্কুল, বগুড়া
ছবি: সোয়েল রানা
৬ / ১২
পরীক্ষা শুরুর আগে কথা বলছে দুই শিক্ষার্থী। রংপুর জিলা স্কুল, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার্থীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এক অভিভাবক। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
পরীক্ষার জন্য নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকেরা। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে, রাজবাড়ী
ছবি: এজাজ আহম্মেদ
১০ / ১২
ঘণ্টা পড়ছে পরীক্ষা শুরুর। বাড্ডা হাইস্কুল, ঢাকা
ছবি: দীপু মালাকার
১১ / ১২
প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেওয়া শুরু করেছে শিক্ষার্থীরা। বিএম স্কুল, বরিশাল
ছবি: সাইয়ান
১২ / ১২
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন