উদ্ভাবনী চিন্তায় ভবিষ্যতের বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের সক্ষমতা তুলে ধরতে ক্রমেই এগিয়ে আসছে তরুণ প্রজন্ম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কাজ এবং প্রযুক্তিভিত্তিক সমাধানকে উৎসাহিত করতে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্টস স্কিম। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

১ / ১১
‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করছে শিক্ষার্থীরা।
২ / ১১
বিচারকদের সামনে প্রকল্প উপস্থাপনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এক শিক্ষার্থী।
৩ / ১১
রাজধানীসহ দেশের ট্রাফিক সমস্যা বিজ্ঞানভিত্তিক উপায়ে সমাধানের একটি প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
৪ / ১১
রোবোটিকসভিত্তিক একটি প্রকল্পের কার্যক্রম প্রদর্শনের অপেক্ষায় এক শিক্ষার্থী।
৫ / ১১
নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প বিচারকদের সামনে উপস্থাপন করছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
৬ / ১১
শারীরিকভাবে অক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য তৈরি একটি প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
৭ / ১১
বাক্প্রতিবন্ধী মানুষের যোগাযোগ সহজ করতে ছবিভিত্তিক একটি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করছেন শিক্ষার্থীরা।
৮ / ১১
কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগবিষয়ক একটি মডেল প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
৯ / ১১
কৃষকদের ফসল উৎপাদন, জমির উর্বরতা, সেচব্যবস্থাপনা ও কৃষিসংক্রান্ত তথ্য সহজে জানার জন্য তৈরি একটি প্রকল্প।
১০ / ১১
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে নির্মিত একটি প্রকল্প।
১১ / ১১
দূষিত বায়ু পরিশোধনের প্রযুক্তি নিয়ে তৈরি একটি প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা।