জশনে জুলুসে মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় জশনে জুলুস। বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক মানুষ জশনে জুলুসে অংশ নেন। কেউ হেঁটে, কেউ আবার ট্রাক–পিকআপ–অটোরিকশায় করে অংশ নেন জশনে জুলুসে। কারও কণ্ঠে ছিল হামদ-নাত। কারও কণ্ঠে তাকবির, দরুদ শরিফ ও জিকির। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ জশনে জুলুসের নানা মুহূর্ত থাকছে প্রথম আলোর আলোকচিত্রীদের ক্যামেরায়।

১ / ১০
রাজধানী ঢাকায় আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া আয়োজিত জশনে জুলুস।
২ / ১০
ঢাকায় আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া আয়োজিত জশনে জুলুস।
৩ / ১০
ঢাকায় আয়োজিত জশনে জুলুসের শোভাযাত্রা।
৪ / ১০
ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুসের শোভাযাত্রা।
৫ / ১০
ঢাকায় জশনে জুলুসের শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
৬ / ১০
চট্টগ্রাম নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে বের হওয়া জশনে জুলুস।
৭ / ১০
চট্টগ্রামে জশনে জুলুসের শোভাযাত্রায় সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমেদ শাহের গাড়ির সামনে–পেছনে বিপুলসংখ্যক মানুষ।
৮ / ১০
চট্টগ্রামের ষোলশহরের জশনে জুলুসে অংশ নিতে অটোরিকশা সাজিয়ে এসেছেন তাঁরা।
৯ / ১০
অনেকে পতাকা হাতে চট্টগ্রামের জশনে জুলুসে অংশ নেন।
১০ / ১০
চট্টগ্রামের জশনে জুলুসে অংশ নিতে আসা একজনের কোলে শিশু।