পালপাড়ার রঙে বৈশাখের আগাম ছোঁয়া

পয়লা বৈশাখের আগমনী হাওয়ায় খুলনার সেনহাটি পালপাড়া এখন ব্যস্ত সময় পার করছে। মাটির ছোঁয়ায় গড়ে ওঠা খেলনা, পুতুল আর ব্যাংকে ফুটে উঠছে কারিগরদের নিপুণতা। কেউ রোদে শুকাচ্ছেন, কেউ তুলির আঁচড় দিচ্ছেন, আবার কেউবা শেষ করছেন পোড়ানোর কাজ। উৎসব সামনে রেখে এমন প্রাণচঞ্চল প্রস্তুতিতে মুখর পুরো পালপাড়া নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
মাটির খেলনা রং করায় ব্যস্ত এই দম্পতি
২ / ১০
মাটির তৈরি ঢাকনা রোদে শুকাতে দিচ্ছে এই শিশু
৩ / ১০
মাটির তৈরি খেলনা রোদে শুকানো হচ্ছে
৪ / ১০
সাদা রং করার পর মাটির তৈরি জিনিসপত্র রোদে দেওয়া হয়েছে
৫ / ১০
রং করা শেষে ঝুলছে মাটির রঙিন খেলনা
৬ / ১০
মাটির ব্যাংক দরদাম করছেন ক্রেতা
৭ / ১০
মাটি দিয়ে তৈরি লাল আপেল, আম ও স্ট্রবেরি
৮ / ১০
ঝুলছে খেলনা তাল
৯ / ১০
রং করায় মগ্ন শিল্পী
১০ / ১০
পোড়ানো শেষে মাটির তৈরি খেলনায় রং করার প্রস্তুতি চলছে