মেঘলা-নীলাচলে পর্যটকদের ভিড়

ঈদের ছুটি ঘিরে পার্বত্য জেলা বান্দরবানের জনপ্রিয় দুই পর্যটনকেন্দ্র মেঘলা ও নীলাচলে পর্যটকদের ব্যাপক সমাগম দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসুরা এসব পর্যটনকেন্দ্রে আসেন। তাঁরা সবুজ, পাহাড়, মেঘের ভেলাসহ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। গতকাল রোববার মেঘলা ও নীলাচলে পর্যটকদের ভিড় নিয়ে ছবির গল্প।

১ / ১৪
চাঁদের গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। মেঘলা পর্যটনকেন্দ্র এলাকা।
২ / ১৪
শক্ত তারের সঙ্গে ঝুলে উঁচু স্থান থেকে নিচের দিকে চলে যাচ্ছেন পর্যটক। মেঘলা পর্যটনকেন্দ্র এলাকা।
৩ / ১৪
লেকের পানিতে কায়াকিং করছেন এক পর্যটক দম্পতি। মেঘলা পর্যটনকেন্দ্র এলাকা।
৪ / ১৪
পরিবারের সদস্যরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। মেঘলা পর্যটনকেন্দ্র এলাকা।
৫ / ১৪
ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে বড় বোনের ছবি তুলে দিচ্ছে ছোট বোন। মেঘলা পর্যটনকেন্দ্র এলাকা।
৬ / ১৪
লাভ ফ্রেমে দাঁড়িয়ে সেলফি। মেঘলা পর্যটনকেন্দ্র এলাকা।
৭ / ১৪
দর্শনার্থীদের পদচারণে মুখর মেঘলা পর্যটনকেন্দ্র।
৮ / ১৪
প্রকৃতির সান্নিধ্যে বিশ্রাম নিচ্ছে একটি পর্যটক পরিবার। নীলাচল পর্যটনকেন্দ্র এলাকা।
৯ / ১৪
নীলাচল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়।
১০ / ১৪
খেলনার দোকানের সামনে বুদ্‌বুদ উড়িয়ে আনন্দে মেতেছে এক শিশু। নীলাচল পর্যটনকেন্দ্র এলাকা।
১১ / ১৪
দোলনায় দোল খেয়ে সময় কাটাচ্ছেন এক পর্যটক। নীলাচল পর্যটনকেন্দ্র এলাকা।
১২ / ১৪
পাহাড়ের সৌন্দর্য দেখতে দল বেঁধে আসছেন পর্যটকেরা। নীলাচল পর্যটনকেন্দ্র এলাকা।
১৩ / ১৪
ছোট ভাইকে কোলে নিয়ে সূর্যাস্ত দেখছে বোন। নীলাচল পর্যটনকেন্দ্র এলাকা।
১৪ / ১৪
পাহাড়ের সৌন্দর্য মুঠোফোনে ধরে রাখছে এক নারী পর্যটক। নীলাচল পর্যটনকেন্দ্র এলাকা।