কোকো পিটে চারা রোপণ  

কোকো পিট মাটির সংস্পর্শ ছাড়া চারা রোপণের জন্য চাষাবাদের বিকল্প মাধ্যম। কোকো পিট হলো অ-তন্তুযুক্ত, পঞ্জি, হালকা ওজনের, কর্কি উপাদান, যা নারকেলের খোসার কয়ার ফাইবারকে একত্র করে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে উদ্যান পালনের ক্ষেত্রে কোকো পিটের ব্যবহার আবিষ্কৃত হয় এবং তখন থেকেই দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
মরিচ, বেগুন, গ্রাফিটিং টমেটো, লাউ, মিষ্টিকুমড়া, করলা, পেঁপের চারা উৎপাদনে মাটির সংস্পর্শ ছাড়াই চারা রোপণ করে বিক্রি করা হচ্ছে। কোকো পিটের চারা জাত ও মানভেদে ২ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা গ্রামের কোকো পিটে চারা রোপণের কয়েকটি ছবি নিয়ে এই গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
কোকো পিটে চারা উৎপাদনের জন্য বিশেষ ট্রে
২ / ১০
কোকো পিটে বসানো বীজ থেকে চারা অঙ্কুরোদ্‌গম ঘটেছে
৩ / ১০
দিন দিন চারায় পাতা গজাচ্ছে
৪ / ১০
পলি নেট হাউস ভরা কোকো পিটে বসানো চারা
৫ / ১০
কোকো পিটে বড় হওয়া পেঁপেচারা
৬ / ১০
কোকো পিটে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম
৭ / ১০
পলি নেট হাউসজুড়েই বাহারি সবজির চারার সমারোহ
৮ / ১০
৮. কোনোটা বড় হয়েছে আবার কোনোটা বিক্রির উপযোগী হয়েছে
৯ / ১০
বিক্রির উপযোগী পেঁপেচারা। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়
১০ / ১০
পলি নেটে কোকো পিটে জন্মানো চারা বিক্রি হচ্ছে