গরমে রাজধানীবাসীর হাঁসফাঁস অবস্থা

গরমে বিপর্যস্ত জনজীবন। ঘর থেকে বাইরে বের হওয়া মানুষেরা বিভিন্ন উপায়ে রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন, সেভাবেই মাথা ঢেকে দৈনন্দিন কাজ করছেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি, অফিস-আদালতে জেনারেটরের জ্বালানির চাহিদা বেড়েছে কয়েক গুণ। এদিকে পানিসংকটও দেখা দিচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায়। পানি সংগ্রহ করতে অন্যত্র ছুটতে হচ্ছে বাসিন্দাদের। ছবিগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত কিনে খাচ্ছেন এক পথচারী। গুলিস্তান, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ৯
গরম ও রোদ থেকে বাঁচতে ফুটপাতের দোকানিরা কাপড়ের ছাউনি দিয়ে রেখেছেন। গুলিস্তান, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৯
রোদের তাপ থেকে বাঁচতে হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়ে মাথা ঢেকে কাজ করছেন এই ব্যক্তি। গুলিস্তান, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ৯
গরমের কারণে চলার পথে বহন করার জন্য ছোট চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। গুলিস্তান, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ৯
গরমের মধ্যে বিভিন্ন এলাকায় পানিসংকট দেখা দিয়েছে। এসব এলাকার বাসিন্দারা পানি সংগ্রহের জন্য অন্য এলাকায় ছুটছেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৬ / ৯
গরম থেকে শিশুকে বাঁচাতে চার্জার ফ্যান হাতে গন্তব্যে যাচ্ছেন এই রিকশার আরোহী। মগবাজার, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৭ / ৯
রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। মগবাজার, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৮ / ৯
অতি মাত্রায় লোডশেডিংয়ের কারণে সিএনজি স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া যাচ্ছে না। চাপ কম থাকায় গ্যাসের জন্য যানবাহনগুলোকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৯ / ৯
লোডশেডিংয়ের কারণে ফিলিং স্টেশনে জেনারেটরের জ্বালানির জন্য ভিড় করছেন বাসাবাড়ি ও অফিস-আদালতের তত্ত্বাবধায়কেরা। আসাদগেট, ঢাকা।
ছবি: জাহিদুল করিম