ঈদ আনন্দে চিড়িয়াখানায় ঘোরাঘুরি

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা রাজধানীবাসীর বিনোদনের একটি অন্যতম স্থান। ঈদের ছুটিতে পরিবার নিয়ে অনেকেই বেড়াতে আসেন চিড়িয়াখানায়। সেখানকার পশুপাখি দেখে, ছবি তুলে উচ্ছ্বসিত দিন পার করেন দর্শনার্থীরা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ

১ / ৯
চিড়িয়াখানায় প্রবেশের পথে ছিল দর্শনার্থীদের ভিড়।
২ / ৯
শিশুসহ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন অনেকে।
৩ / ৯
জিরাফ দেখতে খাঁচার সামনে ভিড় করেন অনেকেই।
৪ / ৯
চিড়িয়াখানায় খেলায় মেতেছে শিশুরা।
৫ / ৯
চিড়িয়াখানায় খাঁচার দেয়ালে উঠে প্রাণী দেখছে দুই শিশু।
৬ / ৯
ময়ূর দেখছেন দর্শনার্থীরা।
৭ / ৯
হরিণের বিচরণ দেখতে ভিড় জমে দর্শনার্থীদের।
৮ / ৯
বানরের খাঁচার সামনে ভিড় করেন দর্শনার্থীরা।
৯ / ৯
বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল উপচে পড়া ভিড়।