বাবুই পাখির বাসা

খড়কুটো, ঘাস ও পাতা দিয়ে নিপুণ দক্ষতায় বাসা বোনে বাবুই পাখি। গাছের ডালে ঝুলে থাকা এসব বাসা যেন প্রকৃতির অপূর্ব কারুকাজ। একসময় গ্রামে অতিপরিচিত দৃশ্য ছিল এটি। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি বদলেছে। নির্বিচার গাছ কাটায় পাখিদের আবাস ধ্বংস হয়েছে। এরপরও কিছু কিছু জায়গায় দেখা মেলে বাবুইয়ের বাসা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ফুলতলা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।  

১ / ৮
তালগাছে ঝুলছে বাবুই পাখির সারি সারি বাসা
২ / ৮
সুচালো ঠোঁটে খড়কুটো আর পাতার আঁশ দিয়ে বাসা বুনছে পাখিটি
৩ / ৮
আপন মনে বাসা বোনায় মগ্ন একটি বাবুই পাখি
৪ / ৮
নিপুণ কারিগরের মতো বাসা বোনে বাবুই পাখিরা
৫ / ৮
তালগাছে দেখা মেলে নানা আকৃতির বাসা
৬ / ৮
একই গাছে পাশাপাশি কয়েকটি পাখির বাসা
৭ / ৮
দুটি বাসার ওপর বসে আছে দুটি বাবুই পাখি
৮ / ৮
বাবুই পাখি—যেন এক নিপুণ কারিগর