জরাজীর্ণ ঘাট, ঝুঁকি নিয়ে পারাপার

দুই পাশে দুই ঘাট। দক্ষিণে সল্টগোলা, উত্তরে ডাঙ্গাচর। মাঝে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এক ঘাট থেকে আরেকটিতে নৌকায় যাত্রী পারাপার করা হয়। নৌকায় নদী পার হতে গেলে চোখে পড়ে চট্টগ্রাম বন্দরের সৌন্দর্য আর ব্যস্ততা। প্রতিদিন অসংখ্য মানুষ দুটি ঘাট দিয়ে কর্ণফুলী পারাপার করলেও নেই আধুনিক অবকাঠোমো। জরাজীর্ণ ঘাটে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৮
ঘাটে রেলিং নেই, ঝুঁকি নিয়ে নৌকা থেকে নামছেন নারী–শিশুরা
২ / ৮
ঘাটে ভাড়া নেওয়া হচ্ছে
৩ / ৮
একজনের নদী পার হতে ভাড়া লাগে ১৮ টাকা
৪ / ৮
নৌকায় পারাপারের সময় মাঝনদী থেকে দেখা যায় চট্টগ্রাম বন্দরের কনটেইনারবাহী জাহাজ
৫ / ৮
জোয়ারে পানির উচ্চতা বাড়লে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচলে সমস্যায় পড়তে হয়
৬ / ৮
ঝুঁকি নিয়ে নৌকায় উঠছেন একজন নারী
৭ / ৮
জরাজীর্ণ সল্টগোলা ঘাটে নদী পারাপারের অপেক্ষায় অনেকে
৮ / ৮
যাত্রীদের বসার জায়গায় বিক্রি হচ্ছে বাদাম, বসেছে চায়ের দোকান