ঈদযাত্রার মধ্যে বৃষ্টির বিড়ম্বনা

ঈদের ছুটি শুরু হয়েছে আজ সোমবার। রাজধানী থেকে বাড়িমুখী মানুষের স্রোত সকাল থেকেই ছিল বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের দিকে। এর মধ্যেই দুপুরে নামে ভারী বৃষ্টি। জলকাদায় নাকাল হতে হয় ঈদযাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে। ঈদযাত্রায় এবার পথে ভোগান্তির খবর তেমন মেলেনি, তবে বৃষ্টির বিড়ম্বনায় শুরু হয়েছে যাত্রা।

১ / ১০
ঢাকার মতিঝিল এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি। মতিঝিল, ঢাকা, ২৫ মে
ছবি: দীপু মালাকার
২ / ১০
জলাবদ্ধতায় ভোগান্তিতে দোকানি। মতিঝিল, ঢাকা, ২৫ মে
ছবি: দীপু মালাকার
৩ / ১০
সড়কে জমেছে পানি, তাই রিকশাভ্যানে উঠেছে মোটরসাইকেল। মতিঝিল, ঢাকা, ২৫ মে
ছবি: দীপু মালাকার
৪ / ১০
ঈদে বাড়ি ফিরতে জলাবদ্ধতায় ভোগান্তিতে বাসযাত্রী। আরামবাগ, ঢাকা, ২৫ মে
ছবি: দীপু মালাকার
৫ / ১০
ভারী বৃষ্টির মধ্যে কোরবানির পশু নিয়ে ভোগান্তি। রাজারবাগ, ঢাকা, ২৫ মে
ছবি: মীর হোসেন
৬ / ১০
ভারী বৃষ্টিতে রাজারবাগ এলাকায় জলাবদ্ধতা, চলাচলকারীরা ভোগান্তিতে। রাজারবাগ, ঢাকা, ২৫ মে
ছবি: মীর হোসেন
৭ / ১০
বৃষ্টিতে নিউমার্কেট এলাকার সড়ক ও মার্কেটের ভেতরে জমেছে পানি। ঢাকা, ২৫ মে
ছবি: মীর হোসেন
৮ / ১০
বৃষ্টিতে জমা পানি পার হচ্ছে এক শিশু। নিউমার্কেট, ঢাকা, ২৫ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১০
জলাবদ্ধতার কারণে ঈদের আগেও বন্ধ ভ্রাম্যমাণ দোকান। নিউমার্কেট, ঢাকা, ২৫ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১০
জলাবদ্ধতায় ভোগান্তি। নয়াপল্টন, ঢাকা, ২৫ মে
ছবি: দীপু মালাকার