আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

আড়াই বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে প্রথম দফায় ১১২ জন কর্মী যাচ্ছেন মালয়েশিয়ায়। তাঁদের যাত্রাকে ঘিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ব্যস্ততা। কেউ শেষবারের মতো পরিবারের সদস্যদের বুকে জড়িয়ে বিদায় নিচ্ছেন, কেউ ভ্রমণের কাগজপত্র যাচাই করছেন, আবার কেউ লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছেন উড়োজাহাজের দিকে। নতুন কর্মস্থলে নতুন জীবনের স্বপ্ন নিয়ে তাঁদের এই যাত্রা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মালয়েশিয়ায় যাওয়ার আগে বিমানবন্দরে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আদর করছেন বাবা বায়েজিদ হোসেন।
২ / ১০
মালয়েশিয়াগামী এক কর্মীর পাসপোর্ট ও ভ্রমণের কাগজপত্র যাচাই করা হচ্ছে।
৩ / ১০
মালয়েশিয়াগামী কর্মীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন। আড়াই বছর বন্ধ থাকার পর আবার দেশটিতে কর্মী পাঠানো শুরু হয়েছে।
৪ / ১০
কর্মস্থলের উদ্দেশে দেশ ছাড়ার আগে স্ত্রী ও সন্তানের কাছ থেকে বিদায় নিচ্ছেন একজন।
৫ / ১০
লাগেজ নিয়ে উড়োজাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়াগামী কর্মীরা।
৬ / ১০
বিমানবন্দরের টার্মিনাল–২-এ প্রিয়জনের কাছ থেকে বিদায় নিচ্ছেন একজন।
৭ / ১০
বিদায়বেলায় সন্তানকে আদর করছেন একজন।
৮ / ১০
মালয়েশিয়াগামী কর্মীরা লাগেজ নিয়ে বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছেন।
৯ / ১০
লাগেজ নিয়ে বিমানবন্দরের টার্মিনাল দিয়ে এগিয়ে যাচ্ছেন কর্মীরা।
১০ / ১০
মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে পেছনে ফিরে হাত নেড়ে বিদায় জানাচ্ছেন একজন।