প্রথম আলোর দগ্ধ ভবন নিয়ে শিল্প প্রদর্শনীর নবম দিন
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর ভবন নিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে বৃহস্পতিবার এসেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, আইনজীবী, রাজনীতিবিদ, লেখক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পাশাপাশি এসেছেন সাধারণ মানুষও। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। শিল্পী মাহ্বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২