বৃষ্টিতে আবার ডুবল ঢাকার অনেক সড়ক

ভরা বর্ষায় টানা বর্ষণে গতকাল রোববার রাজধানীর সড়কে দুর্ভোগ উঠেছিল চরমে। কিছু সড়ক থেকে সেই পানি না নামার মধ্যে আজ সোমবার সকালে আবার নামে বৃষ্টি। ফলে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ আজও ছিল। কোথাও ধীরগতিতে চলে যানবাহন, কোনো কোনো বিপণিবিতানেও পানি ঢুকে পড়ে। হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয় পথচারীদের। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের।

১ / ১০
টানা বৃষ্টিতে জলমগ্ন মতিঝিলের ফুটপাত। ছাতা মাথায় পানি মাড়িয়ে গন্তব্যের পথে দুজন। মতিঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
২ / ১০
গতকালের বৃষ্টির পানি পুরোপুরি না সরতেই আজ সকালের বর্ষণে সড়কে জলাবদ্ধতা বাড়িয়ে তোলে। মতিঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৩ / ১০
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কলেজ থেকে বের হচ্ছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। মতিঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার৪.
৪ / ১০
হাঁটুপানি মাড়িয়ে বাড়ির পথে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। মতিঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৫ / ১০
জলাবদ্ধতায় সড়কে ধীরগতিতে চলছে যানবাহন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। মতিঝিল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৬ / ১০
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমেই পানিতে ডুবে থাকা সড়কে ধীরগতিতে চলতে হয় গাড়িগুলোকে। বনানী, ঢাকা
ছবি: খালেদ সরকার
৭ / ১০
ডুবে যাওয়া সড়কে যানবাহনের খোঁজেন এইচএসসি পরীক্ষার্থীরা। ফকিরাপুল, ঢাকা
ছবি: দীপু মালাকার
৮ / ১০
সকালের বৃষ্টিতে আবারও পানি জমে সড়কে, তাতে যানবাহনের গতি হয়ে পড়ে ধীর। গ্রিন রোড, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১০
পুরান ঢাকায় বৃষ্টির মধ্যে সড়ক বিভাজকের একটি অংশ দেবে গিয়ে তৈরি হয় গর্ত। ধোলাইখাল, ঢাকা
ছবি: দীপু মালাকার
১০ / ১০
ধানমন্ডি হকার্স মার্কেটের চারদিকে জমে থাকা বৃষ্টির পানি। ক্রেতাশূন্য দোকানে অলস সময় পার করেন বিক্রয়কর্মীরা। মিরপুর রোড, ঢাকা
ছবি: দীপু মালাকার