ভাদ্রের বাজারে পাকা তালের ঘ্রাণ

ভাদ্র মাস এলেই বাজারে পাকা তাল দেখা যায়। গ্রামবাংলার চেনা এই ফল মৌসুমি ফলের পাশাপাশি বাঙালির খাবার ও সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে। পাকা তাল দিয়ে তৈরি হয় তালপিঠা, তালের বড়া, পায়েসসহ নানা রকমের খাবার। তালের রস ও আঁশও নানা কাজে ব্যবহার করা হয়। একসময় বর্ষার শেষ ভাগে বাড়িতে বাড়িতে তাল কুড়িয়ে নানা পদ তৈরির চল ছিল। সেই ঐতিহ্য এখনো অনেকটা টিকে আছে।

১ / ১০
সাজিয়ে রাখা শত শত পাকা তাল নিয়ে বসে আছেন বিক্রেতা
২ / ১০
আকারভেদে সাজিয়ে রাখা পাকা তাল
৩ / ১০
পাকা তালের পাশাপাশি আধা পাকা তালও রয়েছে
ANIS
৪ / ১০
দোকানের সামনে তাল সাজিয়ে রাখছেন শ্রমিক
৫ / ১০
মান ও আকারভেদে সাজিয়ে রাখা হচ্ছে তাল
ANIS
৬ / ১০
পাকা তাল দূর থেকে চোখে পড়ে
৭ / ১০
দোকানিকে সঙ্গে নিয়ে পছন্দমতো পাকা তাল খুঁজে নিচ্ছেন এক ব্যক্তি
ANIS
৮ / ১০
হাতে পছন্দের পাকা তাল
৯ / ১০
নাকের কাছে নিয়ে পাকা তালের ঘ্রাণ নিচ্ছেন এক ব্যক্তি
১০ / ১০
বিক্রেতার হাতে তাল বিক্রির টাকা