বইয়ের টানে প্রথমার স্টলে ভিড়

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে চলছে প্রথমা প্রকাশনের বইমেলা ও প্রদর্শনী। সকাল থেকেই প্রথমার স্টলে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কেউ পছন্দের বই হাতে নিয়ে পাতা উল্টে দেখছেন, কেউ বন্ধুদের সঙ্গে বই নিয়ে কথা বলছেন। কেউ আবার বই কিনে সেখানেই বসে পড়ছেন। গণিত, বিজ্ঞান, কিশোর ও শিশুসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, উপন্যাস, গল্প ও অনুবাদসহ নানা ধরনের বই ঘিরে এমন ব্যস্ততা চলছে বেলা দুইটা পর্যন্ত।

১ / ৯
চট্টগ্রামের অংকুর সোসাইটি স্কুলে প্রথমা প্রকাশনের স্টলে শিক্ষার্থীদের ভিড়
২ / ৯
বই নিয়ে গোল হয়ে পড়ছে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা
৩ / ৯
বই কিনে এক পাশে বসে পাতা উল্টে দেখছে অংকুর স্কুলের এই খুদে শিক্ষার্থী
৪ / ৯
পছন্দের বই দেখতে প্রথমার স্টল ঘিরে দাঁড়িয়েছে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা
৫ / ৯
দুই হাতে বই ধরে ছবি তুলছে এই খুদে পাঠক
৬ / ৯
প্রথমার স্টলে সন্তানকে ‘কিশোর আলো’ দেখাচ্ছেন এক অভিভাবক
৭ / ৯
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে প্রথমার স্টলে শিক্ষার্থীদের ভিড়
৮ / ৯
পছন্দের বই কিনে প্রথমার স্টল থেকে বের হচ্ছে অংকুর স্কুলের এক শিক্ষার্থী
৯ / ৯
মায়ের সঙ্গে বই কিনে বাড়ি ফিরছে সে