প্রদর্শনী ‘আলো’র শেষ দিন

সংঘবদ্ধ উগ্রবাদীদের দেওয়া আগুনে দগ্ধ প্রথম আলো ভবনে আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে ১৮ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শুরু হয়। এতে স্থান পায় হামলার বর্বরতার চিত্র ও সহিংসতার ক্ষতচিহ্ন। প্রদর্শনীটি শেষ হয়েছে সোমবার (২ মার্চ)। প্রদর্শনী দেখতে প্রতিদিনই এসেছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক, শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গনের মানুষেরা। ছবির গল্পে প্রদর্শনীর শেষ দিন।

১ / ৮
পুড়ে যাওয়া পত্রিকা ও মূল্যবান মালামাল কাচের বাক্সে রাখা, তা দেখছেন এক দর্শনার্থী
২ / ৮
প্রদর্শনী ঘুরে দেখছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার
৩ / ৮
৩. প্রদর্শনী ঘুরে দেখছেন জ্যেষ্ঠ সাংবাদিক সানাউল্লাহ লাভলু
৪ / ৮
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোমিনুল ইসলামের নেতৃত্বে প্রদর্শনী দেখতে আসে একটি প্রতিনিধিদল
৫ / ৮
প্রদর্শনী দেখতে আসেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মাহাদী ফয়সাল
৬ / ৮
প্রদর্শনী ঘুরে দেখছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
৭ / ৮
ধ্বংসাবশেষের একাংশ দেয়ালে রাখা, তা দেখছেন দর্শনার্থীরা
৮ / ৮
পোড়া ভবনের কিছু ছবি শোভা পাচ্ছে এই অংশে