পাহাড়ে উঠছে আউশ ধান

রাঙামাটির পাহাড়ি জনপদে আউশ ধান চাষ যেন এক দীর্ঘ ঋতুচক্রের গল্প। শীতের কুয়াশা ভেদ করে কাদামাটিতে চারা রোপণের মধ্য দিয়েই শুরু হয় সেই যাত্রা। এরপর দিন যায় পরিচর্যায়, অপেক্ষায় আর প্রকৃতির সঙ্গে লড়াই করে। বসন্ত পেরিয়ে গ্রীষ্মে যখন মাঠ ফেটে চৌচির হওয়ার উপক্রম, তখনই শুরু হয় সোনালি শস্য ঘরে তোলার কর্মযজ্ঞ। ধান কাটা, আঁটি বাঁধা, মাড়াই, ঝাড়াই—প্রতিটি ধাপে পাহাড়ি নারীদের নিঃশব্দ উপস্থিতি এই শ্রমযজ্ঞকে এগিয়ে নেয়। পাহাড়ে আউশের এই দিনলিপি নিয়েই এবারের ছবির গল্প।

১ / ১৩
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে রোপণের জন্য রাখা হয়েছে আউশ ধানের চারা
২ / ১৩
ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কিষানি
৩ / ১৩
পাকতে শুরু করেছে ধান
৪ / ১৩
চলছে পাকা আউশ ধান কাটার পালা
৫ / ১৩
বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে ধান কাটার ধুম
৬ / ১৩
কাটা ধান রোদে শুকাতে দেওয়া হয়েছে
৭ / ১৩
হাসিমুখে কাঁধে করে ধানের আঁটি ঘরে তুলতে ব্যস্ত এই কৃষক
৮ / ১৩
বাড়িতে চলছে ধান মাড়াইয়ের কাজ
৯ / ১৩
মাড়াই করা ধান গোছানোর কাজে ব্যস্ত কিষান-কিষানি
১০ / ১৩
কুলায় করে ধান থেকে খড় আলাদা করছেন তিনি
১১ / ১৩
বস্তায় ভরা হচ্ছে সদ্য মাড়াই করা ধান
১২ / ১৩
কুলার সাহায্যে সনাতনী পদ্ধতিতে চলছে ধান ঝাড়াইয়ের কাজ
১৩ / ১৩
ঝাড়াই-বাছাই করা ধান রোদে শুকাতে দেওয়া হচ্ছে