ঢাকায় জগন্নাথদেবের রথযাত্রা

নানা আয়োজন ও ধর্মীয় রীতি মেনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। আজ বৃহস্পতিবার বিকেলে স্বামীবাগ আশ্রম থেকে শুরু হওয়া রথযাত্রায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। পূজা, প্রার্থনা, কীর্তন ও শোভাযাত্রায় উৎসব উদ্‌যাপন করেন ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। প্রতিবারের মতো এবারও রথযাত্রার আয়োজন করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন)।

১ / ১০
রথযাত্রায় শোভাযাত্রার সামনে নিয়ে যাওয়া হচ্ছে রাধা-কৃষ্ণের প্রতিমা।
২ / ১০
রথযাত্রা উপলক্ষে হরিনাম সংকীর্তনে অংশ নেন ভক্তরা।
৩ / ১০
রথযাত্রার শোভাযাত্রায় বিভিন্ন দেব–দেবীদের সাজে অংশ নেন শিল্পীরা।
৪ / ১০
রথযাত্রায় বাবার কোলে চড়ে উৎসব দেখছে এক শিশু।
৫ / ১০
রথযাত্রার শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।
৬ / ১০
রথযাত্রায় জগন্নাথদেবের প্রতিকৃতি হাতে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।
৭ / ১০
রথযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
৮ / ১০
জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথ টেনে নিয়ে যাচ্ছেন ভক্তরা। আজ বিকেলে ঢাকার স্বামীবাগ আশ্রম এলাকায়।
৯ / ১০
রথযাত্রার শোভাযাত্রায় গাড়ির ছাদে বসে খঞ্জনি বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এক ভক্ত।
১০ / ১০
রথযাত্রার শোভাযাত্রায় কীর্তনের তালে নেচে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।