জ্বালানি তেলের সংকট চলছেই

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা কাটছে না। বাংলাদেশেও ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল মিলছে না। ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লাইন দিনভরই থাকছে। চাহিদা বেড়ে যাওয়ায় কোনো কোনো ফিলিং স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় বিক্রিও ছিল বন্ধ।

১ / ৭
‘তেল নেই’, মাইকে ঘোষণা করছেন নিরাপত্তাকর্মী। তবু দীর্ঘ লাইন ফিলিং স্টেশনের সামনে। বিজয় সরণি, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
২ / ৭
তেল বিক্রি বন্ধ, তাই ফিলিং স্টেশনে ঢোকার পথ আটকে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। বিজয় সরণি, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৩ / ৭
জ্বালানি তেল নিতে মোটরসাইকেলের চালকদের ভিড়। কুমারপাড়া এলাকা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৪ / ৭
তেল নেই, তাই পাম্পযন্ত্রটি কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। আবার কাগজে ‘তেল নেই’ লিখে সেঁটেও দেওয়া হয়েছে। শাপলা চত্বর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৭
সরবরাহ কম থাকায় ফিলিং স্টেশনে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। কোমরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৬ / ৭
তেলের জন্য মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন। বাস টার্মিনাল, খাগড়াছড়ি, ২৫ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৭ / ৭
দীর্ঘ লাইনে তেলের জন্য যানবাহন চালকদের অপেক্ষা। বিজয় সরণি, ঢাকা
ছবি: সাজিদ হোসেন