যমুনার দুর্গম চর রাঙাচ্ছে লাল মরিচ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে মরিচ চাষ করেন চাষিরা। চলতি বছর জেলার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এখন মরিচ পাকতে শুরু করেছে। পাকা লাল মরিচ যেন রাঙাচ্ছে চর। মরিচের ভালো ফলন ও দাম পেয়ে খুশি চরাঞ্চলের চাষিরা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পূর্ব সুজাইতপুর, খাটিয়ামারীসহ দুর্গম চরাঞ্চলের এই মরিচ নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১১
যমুনার চরাঞ্চল থেকে পাকা–কাঁচা মরিচসহ গাছ তুলে বাড়িতে ফিরছেন কৃষক।
২ / ১১
বাড়ির উঠানে মরিচসহ গাছের স্তূপ।
৩ / ১১
টিনের চালা, বাড়ির উঠানে মরিচ শুকানো হচ্ছে।
৪ / ১১
শুকাতে দেওয়া মরিচ নেড়েচেড়ে দিচ্ছেন এক নারী।
৫ / ১১
বাঁশের তৈরি কারুল দিয়ে মরিচ নেড়ে দেওয়া হচ্ছে।
৬ / ১১
বালুর চরে শুকানো হচ্ছে মরিচ।
৭ / ১১
চরে মরিচ শুকিয়ে নিচ্ছেন কৃষক সিরাজুল ইসলাম।
৮ / ১১
প্রখর রোদে শুকাতে দেওয়া হচ্ছে বিখ্যাত ‘লাল মরিচ’।
৯ / ১১
মানভেদে প্রতি মণ শুকনা মরিচ ৮–১২ হাজার টাকায় বিক্রি হয়।
১০ / ১১
শুকানো মরিচ স্তূপ করছেন কৃষক।
১১ / ১১
শুকানো মরিচ বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক।