হাওরের মাছেই ভরসা

হাওর, খাল-বিলের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়ছে মাছ ধরারও। ভোর হলেই নৌকা নিয়ে হাওরে বেরিয়ে পড়ছেন কেউ, আবার কেউ বিলে পেতে দিচ্ছেন বেল জাল। পানির পরিমাণ কমে আসায় এখন জালে ধরা পড়ছে ছোট-বড় নানা ধরনের মাছ। হাওরপারের মানুষের জীবনে মাছ ধরা শুধু শখ নয়, অনেক পরিবারের আয়েরও একটি বড় ভরসা। পানি, নৌকা, জাল আর মাছ ঘিরে হাওরপারের মানুষের জীবন-জীবিকার গল্প এগিয়ে চলে। সিলেট সদরের পিঠাকরা, সরিষাকান্দি ও উফতার হাওর এলাকার মাছ নিয়ে ছবির গল্প

১ / ১০
বেল জালে আটকা পড়েছে নানা ধরনের মাছ
২ / ১০
বেল জাল টানছেন জেলে
৩ / ১০
জাল থেকে মাছ তুলে রাখছেন
৪ / ১০
শাকিলের জালে আটকা পড়েছে ছোট মাছ
৫ / ১০
ধরা মাছগুলো টুকরিতে রাখা হচ্ছে
৬ / ১০
বড়শিতে মাছ আটকার অপেক্ষায় শিশুরা
৭ / ১০
বিক্রির আগপর্যন্ত টাটকা রাখতে পানিতে জিইয়ে রাখা হয়েছে মাছগুলো
৮ / ১০
টুকরিতে দেশি মাছ
৯ / ১০
রোদে শুকাতে দেওয়া হয়েছে কিছু মাছ, তৈরি হবে শুঁটকি
১০ / ১০
মাছ ধরা শেষ, জাল শুকাতে দেওয়া হয়েছে