উৎসবের আনন্দে ভরা পূজার মেলা

শারদীয় দুর্গোৎসব ঘিরে বগুড়ার শেরপুর উপজেলার টাউন বারোয়ারি মণ্ডপ মুখর হয়ে উঠেছে রঙিন সজ্জায়। তবে পূজার আনন্দ শুধু আলোর রোশনাই আর ঢাক-ঢোলেই সীমাবদ্ধ নেই, মেলায় বসানো বাহারি খাবারের পসরাও যেন উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সারি সারি দোকান আর মানুষের ভিড়—সব মিলিয়ে এ মেলা যেন শারদীয় উৎসবের এক প্রাণবন্ত চিত্র।

১ / ৯
পূজামণ্ডপ ঘিরে বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা
২ / ৯
উৎসবের অন্যতম অনুষঙ্গ তিলের নাড়ু, যা মিষ্টিপ্রেমীদের কাছে মেলার অন্যতম আকর্ষণ
৩ / ৯
আনন্দ উপভোগ করতে মেলার দোকানে দোকানে ভিড় করছে শিশু থেকে বৃদ্ধ সবাই
৪ / ৯
মেলার জনপ্রিয় মিষ্টির মধ্যে অন্যতম নারকেলের নাড়ু
৫ / ৯
মণ্ডপের চারপাশে সারি সারি দোকান বসেছে, প্রতিটি পসরা যেন নিজস্ব রঙে মেলার দৃশ্যকে সাজাচ্ছে
৬ / ৯
মণ্ডপের কেন্দ্রে বসানো হয়েছে পানির ফোয়ারা
৭ / ৯
ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে দরদাম
৮ / ৯
ক্রেতা টানতে ট্র্রেতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি নাডু
৯ / ৯
চিনির বাতাসা মেলার এক বিশেষ আকর্ষণ