পর্তুলিকার রঙে রঙিন ক্যাম্পাস

সবুজের ভিড়ে যেন রঙের উৎসব। লাল, হলুদ, গোলাপি, কমলা আর সাদা—নানা রঙের পর্তুলিকা ফুলে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের সামনের প্রান্তর। ফুলের এই রঙিন আয়োজন পথচলতি শিক্ষার্থীদেরও থমকে দিচ্ছে। ক্যাম্পাসে ফুটে থাকা পর্তুলিকার রঙিন সৌন্দর্য নিয়ে এই ছবির গল্প।

১ / ৮
খানজাহান আলী হলের সামনে ফুটেছে নানা রঙের পর্তুলিকা ফুল
২ / ৮
হালকা গোলাপি পর্তুলিকা
৩ / ৮
ফুটে আছে উজ্জ্বল হলুদ পর্তুলিকা
৪ / ৮
গোলাপি রঙেও দেখা মিলছে পর্তুলিকার
৫ / ৮
সাদা রঙে আলাদা করে নজর কাড়ছে ফুলগুলো
৬ / ৮
পর্তুলিকার কলিতে বসেছে মৌমাছি
৭ / ৮
দলের একটু দূরে একলা ফোটা ফুল
৮ / ৮
কমলা রঙের একগুচ্ছ পর্তুলিকা