স্বপ্নপূরণের পথে জিপিএ-৫ কৃতীরা

‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’ উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে ছবি তোলা, আড্ডা আর রাইডে চড়ার আনন্দে মুখর হয়ে ওঠে পার্ক। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪ জেলায় শুরু হয়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা। চট্টগ্রাম পর্বের মধ্য দিয়ে এবারের আয়োজন শুরু হয়েছে। এতে অংশ নিতে নিবন্ধন করেছে সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থী। দিনব্যাপী আয়োজনে ছিল পার্ক ঘোরার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারকা ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়। ১৯৯৯ সালে মেধাতালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে প্রথম আলোর এ আয়োজন শুরু হয়। ২০০১ সাল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

১ / ১১
জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসা কৃতী শিক্ষার্থীদের ভিড়
২ / ১১
বন্ধুদের ছবি তুলে দিচ্ছে এক কৃতী শিক্ষার্থী
৩ / ১১
অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা
৪ / ১১
জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলছেন তারকারা
৫ / ১১
অনুষ্ঠানে গান গেয়ে শোনায় তীরন্দাজ মিউজিক্যাল ব্যান্ড
৬ / ১১
পাখির চোখে জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া হাজারো শিক্ষার্থী
৭ / ১১
কনসার্টে গানের সঙ্গে সুর মেলায় শিক্ষার্থীরা
৮ / ১১
মাথার ক্যাপ শূন্যে ছুড়ে উদ্‌যাপন
৯ / ১১
জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠানে শিখোর মেন্টররা
১০ / ১১
বিভিন্ন রাইডে চড়ে আনন্দ করেন শিক্ষার্থীরা
১১ / ১১
অনুষ্ঠানে জাদু দেখান রাজীব বসাক