গাংনগর মেলা, যার শুরুটা হয় মসলার পসরায়
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর শিবমন্দিরকে ঘিরে চলছে শতবর্ষী মেলা। একসময় এই মেলার মূল আকর্ষণ ছিল হরেক রকমের মসলা, হলুদ, রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ। গ্রামের কৃষকেরা মেলায় খেতের মসলা বিক্রি করতেন। এরপর তাঁরা মাটির হাঁড়িতে রসগোল্লা কিনে বাড়িতে ফিরতেন। মেলার পরিসর যেমন বেড়েছে, বিনোদনের নানা উপাদানও যুক্ত হয়েছে। মেলায় এখন চলছে সার্কাস, মৃত্যুকূপে মোটরসাইকেল, নাগরদোলাসহ নানা খেলা। এই মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ চলছে আশপাশের প্রায় অর্ধশত গ্রামের ঘরে ঘরে।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯