মহাপিণ্ডদান উদ্যাপিত
বান্দরবানে উদ্যাপিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান। এর মাধ্যমে শেষ হয়েছে প্রবারণা পূর্ণিমার পর থেকে মাসব্যাপী চলা উৎসবটি। বান্দরবান রাজগুরু বৌদ্ধবিহার থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে হেঁটে সারি বেঁধে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিণ্ডচারণ করেন। এ সময় পুণ্য লাভের জন্য দায়ক–দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের কাছে পিণ্ডদান করেন। পিণ্ড বলতে নগদ অর্থ, চাল, খাতা-কলম, ফল, পানীয়, মোম, আগরবাতিসহ পূজার সামগ্রী বোঝায়। বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছেন।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯