রোদ থেকে বাঁচার চেষ্টায়...

টানা গরমে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির দেখা নেই। নানা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়া মানুষেরা গরম থেকে বাঁচতে অনেকেই ছাতা ব্যবহার করছেন। কারও কারও সঙ্গে থাকছে হাতপাখা। বহনযোগ্য চার্জার ফ্যান নিয়েও বাইরে বের হচ্ছেন কেউ কেউ। ছবিগুলো গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
রোদ থেকে সন্তানকে বাঁচাতে তার মাথার ওপর ফাইল তুলে ধরেছেন এক অভিভাবক
২ / ৬
যানজটে আটকে পড়া রিকশার দুই আরোহী ছাতা মেলে ধরেছেন
৩ / ৬
রিকশায় চলতে চলতে হাত পাখার বাতাস খাচ্ছেন এক নারী
৪ / ৬
গা জুড়াতে চার্জার ফ্যান চালাচ্ছেন রিকশার দুই আরোহী
৫ / ৬
রোদের মধ্যে ছাতা মাথায় রাস্তায় দাঁড়িয়ে পড়া বুঝে নিচ্ছেন দুই শিক্ষার্থী
৬ / ৬
রাস্তাঘাটে এখন অনেকের হাতেই থাকছে ছাতা