ছবিতে খুলনা, রংপুর ও সিরাজগঞ্জের গণিত উৎসব

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫-এর আঞ্চলিক গণিত উৎসব হয়ে গেল খুলনা, রংপুর ও সিরাজগঞ্জে। ১১ জেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, রুবিক্স কিউব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দিন পার করে শিক্ষার্থীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বিজয়ীরা। সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তন, সিরাজগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ১৩
রংপুর জিলা স্কুল মাঠে ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ীদের বাঁধভাঙা উল্লাস। রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৩
রংপুর জিলা স্কুল মাঠে গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের মজার প্রশ্ন। রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
রংপুর জিলা স্কুলে গণিত উৎসবে পরীক্ষায় মগ্ন শিক্ষার্থী। রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫-এর আঞ্চলিক গণিত উৎসবে খুলনা অঞ্চলের বিজয়ী শিক্ষার্থীরা। খুলনা জিলা স্কুল, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
আঞ্চলিক গণিত উৎসবে রুবিক্স কিউব সমাধানে মনোযোগী শিক্ষার্থীরা। খুলনা জিলা স্কুল, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৩
খুলনায় অনুষ্ঠিত হলো ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। গণিত সমাধানে মনোযোগী শিক্ষার্থীরা। খুলনা জিলা স্কুল, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৩
সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে আসা খুদে গণিতবিদদের পদচারণে মুখর সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তন। আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। সিরাজগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ১৩
ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১০ / ১৩
শীতের সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয় খুলনা জিলা স্কুল। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের শুরুতে মাঠে একত্র হয়ে জাতীয় সংগীত গাওয়া হয়। খুলনা, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৩
রংপুর জিলা স্কুল মাঠে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করছেন অতিথিরা। ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
বেলুন উড়িয়ে সিরাজগঞ্জ আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামসহ অতিথিরা। সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বর, সিরাজগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
রংপুর জিলা স্কুল মাঠে গণিত উৎসবে প্রথমাসহ বিভিন্ন স্টলে বইপ্রেমী শিক্ষার্থীরা। রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম