চট্টগ্রামে শুঁটকির বাজার

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে জমে উঠেছে চট্টগ্রামের আছাদগঞ্জের শুঁটকির বাজারের বেচাকেনা। উপকূলের বিভিন্ন এলাকা থেকে আছাদগঞ্জ, খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের দোকানগুলোয় বিক্রির জন্য শুঁটকি আনা হয়। ব্যবসায়ীরা জানালেন, এখন শুঁটকির ভরা মৌসুম না হলেও ঈদের পর তাঁদের বেচাকেনা বেড়েছে। বেশি বিক্রি হচ্ছে কুচো চিংড়ি বা ‘ইচা’ মাছের শুঁটকি। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
সারি সারি মাটির পাত্রে রাখা হয়েছে শুঁটকি
২ / ৯
শুঁটকি বের করছেন একজন
৩ / ৯
দোকানে রাখা শুঁটকি যাচাই করে দেখছেন ক্রেতা
৪ / ৯
প্লাস্টিকের ড্রামে লবণ দিয়ে রাখা হয়েছে ইলিশ মাছ
৫ / ৯
পথের দুধারে শুঁটকির দোকান
৬ / ৯
কোরাল মাছের শুঁটকি দেখছেন তিনি
৭ / ৯
দোকানের সামনে শুঁটকি রোদে শুকাতে দেওয়া হয়েছে
৮ / ৯
বস্তায় ভরে শুঁটকি আড়তে আনা হয়েছে
৯ / ৯
কুচো চিংড়ির শুঁটকির বেচাকেনা বেশি হচ্ছে