হামে আক্রান্ত শিশু রোগী বাড়ছে

হাম মূলত ‘মিজেলস’ নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। উচ্চ মাত্রার জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ এবং জ্বরের চার দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র‍্যাশ নিয়ে হাম আবির্ভূত হয়। মিজেলস ভাইরাসটি শ্বাসনালি দিয়ে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। এর ফলে হামে আক্রান্ত শিশুরা নানা রকম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি ও হাসপাতালের চিত্র নিয়ে ছবির গল্প।  

১ / ১০
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ১০
হাসপাতালে রোগীদের ভিড়ে কোনো শয্যা খালি নেই। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৩ / ১০
হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগী। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৪ / ১০
হাসপাতালে রোগীদের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন স্বাস্থ্যকর্মীরা। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৫ / ১০
সন্তানকে কোলে নিয়ে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৬ / ১০
হাসপাতালের বহির্বিভাগে রোগীসহ অভিভাবকেরা। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৭ / ১০
রংপুরেও ক্রমাগত বেড়েই চলেছে হাম উপসর্গের শিশু রোগী। আইসোলেশন কক্ষ, শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে ভিড় বাড়ছে টিকাদান কেন্দ্রগুলোতে। প্রচণ্ড গরম উপেক্ষা করে শিশুদের নিয়ে টিকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অভিভাবকদের। পৌরসভা টিকাদান কেন্দ্র, স্ট্যাটিক ক্লিনিক, পাবনা, ২ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৯ / ১০
১২ মাস বয়সী ছোট্ট শিশু আবদুল্লাহর মরদেহ রাখা হয়েছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের স্ট্রেচারে। বাইরে মা ইতি মনির আহাজারি। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: রাকিব হাসান
১০ / ১০
হামের উপসর্গ নিয়ে গত ২৩ মার্চ ভর্তি করা হয় আবদুল্লাহকে। ধীরে ধীরে অবস্থার অবনতি হলে আজ দুপুর ১২টার দিকে চিরবিদায় নেয় ছোট্ট এই শিশুটি। মহাখালী, ঢাকা, ২ এপ্রিল
ছবি: রাকিব হাসান