অপার সৌন্দর্যের পাশে ভাঙনের ক্ষত

হিমছড়ির পাহাড়চূড়া থেকে নিচে তাকালেই চোখে পড়ে অপার সৌন্দর্য। নীল জলরাশি, ঢেউ আর ঝাউবনের সবুজ ছায়া। তবে এই সৌন্দর্যের আড়ালে বাড়ছে ক্ষতচিহ্নও। জোয়ারের ঢেউয়ে ভাঙছে সৈকত, ভাঙছে ঝাউবন, ভেঙে যাচ্ছে বাঁধ। প্রকৃতির টানাপোড়েনের এমন চিত্রই ফুটে উঠেছে সাম্প্রতিক সময়ে তোলা এসব ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
কক্সবাজারের হিমছড়ি পাহাড়চূড়া থেকে সৈকতের এমন অপরূপ দৃশ্য চোখে পড়ে
২ / ৯
সৈকতে অপার সৌন্দর্য দেখতে আসা অসংখ্য দর্শনার্থী
৩ / ৯
বিপৎসংকেত পতাকা ওড়ানোর পরও সমুদ্রের দিকে যাচ্ছেন পর্যটকেরা
৪ / ৯
ওয়াটারবাইক রাইডে একজন পর্যটক
৫ / ৯
সাগরতীরে বালু দিয়ে কাছিম তৈরি করেছেন পর্যটক
৬ / ৯
নীল আকাশের নিচে স্বচ্ছ পানিতে সৈকতে হাঁটছেন এক পর্যটক
৭ / ৯
জোয়ারের পানিতে বালু সরে সৈকতে পড়ে আছে নারকেলগাছ
৮ / ৯
গাছের নিচ থেকে সরে যাচ্ছে মাটি ও বালু
৯ / ৯
জোয়ারের আঘাতে ভেঙে পড়ছে ঝাউবন ও বাঁধ