সমুদ্রের নোনা ইলিশ

দেশে নোনা ইলিশ বা লবণ দেওয়া ইলিশের বেশ চাহিদা রয়েছে। প্রতিবছর তাই মৌসুম এলে ব্যস্ত সময় কাটে নোনা ইলিশ তৈরির আড়তগুলোতে। প্রতিটি আড়তে কাজ করেন ১০ থেকে ১৫ শ্রমিক। অপেক্ষাকৃত ছোট ও নরম ইলিশ সংগ্রহের পর সেগুলো ধুয়ে, কেটে ও লবণ দিয়ে সংরক্ষণ করেন তাঁরা। ১৫ থেকে ২০ দিন পর এই মাছ পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। আকারভেদে প্রতি পণ (৮০টি) নোনা ইলিশ বিক্রি হয় ৬ হাজার থেকে ১০ হাজার টাকায়। ছবিগুলো গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের ফিশারিঘাট পুরাতন মাছবাজার ও কট্টলীর রানি রাসমণি ঘাট এলাকা থেকে তোলা।

১ / ১১
বড় বঁটি দিয়ে কাটা হয় ইলিশ
২ / ১১
লবণ মাখানো ইলিশ একটার পর একটা সাজিয়ে রাখছেন একজন নারীশ্রমিক
৩ / ১১
ইলিশ কেটে পরিষ্কার করছেন শ্রমিকেরা
৪ / ১১
লবণ মাখানো ইলিশ সাজিয়ে রাখা হচ্ছে
৫ / ১১
ইলিশে লবণ মাখানো হচ্ছে
৬ / ১১
মাছের আশ ছাড়াতে ব্যস্ত একজন
৭ / ১১
একজন কাটছেন, অন্যজন আশ ছাড়াচ্ছেন
৮ / ১১
লবণ মাখিয়ে ইলিশ সাজানো হচ্ছে থরে থরে
৯ / ১১
লবণ মাখানো ইলিশ স্তূপ করে রাখা হচ্ছে
১০ / ১১
কয়েক স্তরে সাজানো নোনা ইলিশ
১১ / ১১
গোল করে রাখার পর আবার লবণ দেওয়া হচ্ছে