পুরোনো মোটরের নতুন ঠিকানা

একটির ওপর একটি সাজানো পুরোনো মোটর। কোথাও রং করার কাজ চলছে, কোথাও খুলে মেরামত করছেন শ্রমিকেরা। কোনোটি আবার আগুনে গরম করে ঠিক করা হচ্ছে। জাহাজভাঙাশিল্পের নিলাম থেকে এসব মোটর কিনে মেরামত ও রং করে বিক্রি করেন ব্যবসায়ীরা। আকার ও মানভেদে প্রতিটি মোটরের দাম ২ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার সিডিএ মার্কেটে পুরোনো মোটর ঘিরে ব্যস্ততা নিয়েই এই ছবির গল্প।

১ / ১১
সাজিয়ে রাখা মোটরের লোহার অংশ ধরে দাঁড়িয়ে আছেন এক শ্রমিক
২ / ১১
বিক্রির জন্য রাখা পুরোনো মোটর রং করা হচ্ছে
৩ / ১১
কেনার আগে মোটর দেখে নিচ্ছেন এই ক্রেতা
৪ / ১১
একটির ওপর একটি করে সাজিয়ে রাখা হয়েছে পুরোনো মোটর
৫ / ১১
পুরোনো মোটর খুলে মেরামতের কাজ করছেন তিনি
৬ / ১১
মোটর মেরামতে ব্যস্ত শ্রমিকেরা
৭ / ১১
বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের মোটর
৮ / ১১
ক্রেতার কেনার পর মোটরের খুঁটিনাটি কাজে ব্যস্ত শ্রমিকেরা
৯ / ১১
বড় একটি মোটর আগুনে গরম করে মেরামতের প্রস্তুতি চলছে
১০ / ১১
মোটর মেরামতের জন্য আগুন দিচ্ছেন এক শ্রমিক
১১ / ১১
মোটরের সঙ্গে লাগাতে বিক্রির জন্য রাখা হয়েছে বিভিন্ন আকারের পাখা