ঢাকায় অ্যারাবিয়ান খাবারের উৎসব

মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এবার ঢাকায়। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ শীর্ষক বিশেষ অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল। ক্যামেল কাবসা, হোল ল্যাম্ব কুজি, চিকেন মান্দিসহ নানা ঐতিহ্যবাহী পদ, সালাদ, সস ও মিষ্টান্ন নিয়ে সাজানো হয়েছে উৎসবের আয়োজন। ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে পরিবেশন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বহুল জনপ্রিয় এসব খাবার। ফেস্টিভ্যালটি শুধু ডিনারের জন্য উন্মুক্ত।

১ / ১০
উদ্বোধনী পর্বে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল ঘুরে দেখছেন অতিথিরা
২ / ১০
আছে নানা পদের সালাদ
৩ / ১০
অ্যারাবিয়ান পকেট র্শমা
৪ / ১০
আরব ও মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ক্যামেল কাবসা বেশ সুস্বাদু
৫ / ১০
আছে মাটন মটর
৬ / ১০
অ্যারাবিয়ান সসেস
৭ / ১০
সাজানো আছে নানা স্বাদের মিষ্টান্ন
৮ / ১০
সালাদের আরও কয়েক পদ
৯ / ১০
টার্কিশ কুকিজ
১০ / ১০
টার্কিশ ডিলাইট