ঈদে বাড়ি ফেরা

ঈদ সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর কর্মজীবী মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে ছুটছেন গ্রামের পথে। অতিরিক্ত যাত্রীর চাপে অনেককে ট্রেনের দরজায় কিংবা ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে। দীর্ঘ ভোগান্তি আর যানজটের আশঙ্কা থাকলেও প্রিয়জনদের কাছে ফেরার আনন্দেই স্বস্তি খুঁজছেন যাত্রীরা।

১ / ১০
ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছেন যাত্রীরা। টঙ্গী রেলস্টেশন
২ / ১০
ট্রেনের ভেতরে যাত্রীদের উপচে পড়া ভিড়। টঙ্গী রেলস্টেশন
৩ / ১০
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছে এক শিশু। টঙ্গী রেলস্টেশন
৪ / ১০
যানবাহনের অপেক্ষায় ঘরমুখী মানুষ। আবদুল্লাহপুর এলাকা
৫ / ১০
ঈদযাত্রায় উচ্ছ্বসিত এক শিশু। আবদুল্লাহপুর এলাকা
৬ / ১০
বাসে উঠছে ঘরমুখী মানুষ। আবদুল্লাহপুর এলাকা
৭ / ১০
বৃষ্টির মধ্যেও বাসে উঠছে ঘরমুখী মানুষ। সায়েদাবাদ বাস টার্মিনাল
৮ / ১০
বাসের অপেক্ষায় যাত্রীরা। সায়েদাবাদ বাস টার্মিনাল
৯ / ১০
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়
১০ / ১০
গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় লঞ্চ। সদরঘাট লঞ্চ টার্মিনাল