পাথরঘাটার ‘রশির বাজার’

চট্টগ্রামের মৎস্যজীবীদের কাছে ছয় দশক ধরে আস্থার নাম পাথরঘাটার ‘রশির বাজার’খ্যাত ওমর আলী মার্কেট। কর্ণফুলী নদীর তীরঘেঁষা এ বাজারে মাছ ধরার জাল, রশি, সুতা ও জাল মেরামতের সরঞ্জামসহ নানা উপকরণ পাওয়া যায়। আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও কক্সবাজারের উপকূলীয় এলাকার হাজারো জেলের সমুদ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাজারটি। জাল ছিঁড়ে গেলে বা রশি নষ্ট হলে দ্রুত সরঞ্জাম সংগ্রহের সুযোগ থাকায় ফিশারিঘাট–সংলগ্ন এ বাজার মৎস্য অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

১ / ৮
বিভিন্ন ধরনের রশি ভাঁজ করে রাখা হয়েছে
২ / ৮
ছেঁড়া জাল থেকে রশি আলাদা করা হচ্ছে
৩ / ৮
মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ধরনের রশি
৪ / ৮
পুরোনো জাল বিক্রি করা হয়
৫ / ৮
ভাঁজ করে রাখা হচ্ছে জাল
৬ / ৮
এই মার্কেটে পাওয়া যায় প্লাস্টিকের বয়াও
৭ / ৮
মান ভেদে এক কেজি রশি ১১০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রি করা হয়
৮ / ৮
ট্রাকে করে রশি কিনে নিয়ে যাওয়া হচ্ছে